Sunday, 11 May 2014

তাহসান রহমান খান

তাহসান রহমান খান (জন্ম: ১৮ অক্টোবর, ১৯৭৯),যিনি তাহসান নামেই সমধিক পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, সঙ্গীত পরিচালক, অভিনেতা,মডেল এবং উপস্থাপক।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তাহসানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর।২০০৬ সালের ৩ অগাস্ট তিনি বিয়ে করেন মডেল, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে।২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি কন্যাসন্তানের বাবা হন।

শিক্ষাজীবন[সম্পাদনা]

তাহসান পড়াশোনা করেন এ জি চার্চ স্কুলে, ও সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মার্কেটিং) ও মাস্টার (ফাইন্যান্স) ডিগ্রী লাভ করেন। ২০০৮ খ্রিস্টাব্দে তিনি ফুল্ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং ২০১০খ্রিস্টাব্দে মাস্টার ডিগ্রী অর্জন করে দেশে ফিরে আসেন।

পেশাজীবন[সম্পাদনা]

তাহসান ইউনিলিভারে ২০০৩-২০০৪ পর্যন্ত চাকরি করেছেন।২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের জুন পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন।২০১০ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিং এ গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। ২০১০ সালের মে থেকে তিনি ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাব-এ শিক্ষকতা করছেন।২০১৩ সালে ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগদান করেন তাহসান।

সংগীতচর্চা[সম্পাদনা]

তিনি ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন।১৯৯৮ খ্রিস্টাব্দে তিনি ও আরো কয়েকজন যুবক মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তিতে তিনি ব্যন্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। বিয়ের পর তাহসান, স্ত্রী মিথিলাকে নিয়ে বের করেন নিজস্ব এ্যালবাম। ২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড।বাংলামোটরে 'কৃত্যদাসের আবাসে' নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে।

ব্ল্যাক ব্যান্ড ত্যাগ[সম্পাদনা]

ব্ল্যাক ব্যান্ড ত্যাগ সম্পর্কে তাহসান বলেন,
“ব্ল্যাক ব্যান্ডের সবাই এখনো আমার ভালো বন্ধু। আসলে ওঁরা অল্টারনেটিভ রক ধাঁচের গান করতে চেয়েছে। আর আমি স্লো ব্যালেড ধাঁচের গান করি। তাই আমি ওঁদের ইচ্ছাকেই সম্মান জানিয়েছি। নিজের ইচ্ছাকে জোর করে চাপিয়ে দিতে চাইনি

অ্যালবাম[সম্পাদনা]

একক[সম্পাদনা]

ব্ল্যাক ব্যান্ড[সম্পাদনা]

  • আমার পৃথিবী
  • উৎসবের পর

মিশ্র ও অন্যান্য[সম্পাদনা]

  • প্রতিজ্ঞা - (অ্যালবাম - বোকা মানুষটা)
  • রোদেলা দুপুর (অ্যালবাম - The Hit Album)
  • ফিরে এসো (অ্যালবাম - Jewel With The Stars)
  • অনন্তকালের পথযাত্রী (অ্যালবাম - Jewel With The Stars)
  • রোদের আচর (অ্যালবাম - Jewel With The Stars 2)
  • দখিনের জানালা (অ্যালবাম - বন্ধুতা)
  • সে খবর আমি রাখি (অ্যালবাম - পূর্ণতা)
  • কাল্পনিক প্রেম (অ্যালবাম - উৎসর্গ)
  • কে আঁকে অন্য ছবি (অ্যালবাম - কে আঁকে অন্য ছবি)
  • দেহান্ত (অ্যালবাম - Adit Featuring Fatmanz Inc)
  • অগোচরে (অ্যালবাম - থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার)
  • লাইটহাউস
  • কোথায় আছো (টেলিফিল্ম - আমাদের গল্প)
  • মেঘের পরে (টেলিফিল্ম - মনফড়িং এর গল্প)
  • প্রথম প্রেম (টেলিফিল্ম - মনসুবা জংশন)
  • আঙুল (অ্যালবাম - অপরাজিতা)
  • তুই চাইলে (অ্যালবাম - নিমন্ত্রণ) [৪১][৪২]
  • স্পর্শের বাইরে তুমি (নাটক - স্পর্শের বাইরে তুমি) ২০১৩
  • কেনো হঠাৎ এলে (টেলিফিল্ম - নীলপরী নিলাঞ্জনা) ২০১৩
  • আসমানী (টেলিফিল্ম - নীলপরী নিলাঞ্জনা) ২০১৩
  • আমি সেই সুতো হবো (নাটক - অন্য রকম পরীর গল্প) ২০১৩
  • কতো দূর (টেলিফিল্ম - - নীলপ্রজাপতি) ২০১৩
  • ঘুণে ঝরা (মিক্সড এ্যালবাম - সমন্বয়) ২০১৩

শীর্ষ সঙ্গীত[সম্পাদনা]

  • ট্রাফিক সিগন্যাল

সংগীত আয়োজন[সম্পাদনা]

  • ডানপিটে
  • আড়ি
  • অগোচরে (চলচ্চিত্র/অ্যালবাম - থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার)
  • টু বি কন্টিনিউড

অভিনয়[সম্পাদনা]

নাটক/টেলিফিল্ম[সম্পাদনা]

  • কাছের মানুষ (ধারাবাহিক)
  • অফবিট ২০০৩ ২০০৪
  • মধুরেণ সমাপয়েত
  • অন্তর্গতা সম্প্রচার: ১০ নভেম্বর ২০১১
  • হিট উইকেট
  • আমাদের গল্প
  • সময় চুরি সম্প্রচার: ২১ অগাস্ট ২০১২
  • মনফড়িং এর গল্প সম্প্রচার: ২৪ অগাস্ট ২০১২
  • রিভিশন সম্প্রচার: ২৮ অক্টোবর ২০১২
  • মনসুবা জংশন সম্প্রচার: ২৯ অক্টোবর ২০১২
  • দ্বিতীয় মাত্রা সম্প্রচার: ২ নভেম্বর ২০১২
  • ফায়ারফ্লাই
  • মনের মত মন
  • এক্লিপস 
  • নীল পরী নীলাঞ্জনা 
  • এলিয়েন ও রুম্পার গল্প
  • স্পর্শের বাইরে তুমি
  • ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম
  • লাভলেইন
  • অল অ্যাবাউট আস
  • কথাবন্ধু মিথিলা 
  • অপেক্ষা

চলচ্চিত্র[সম্পাদনা]

  • টু বি কন্টিনিউড
  • মরীচিকা 

উপস্থাপনা[সম্পাদনা]

  • লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৫
  • ইউ গট দ্য লুক
  • ভালোবাসার গল্প
  • ঈদ আনন্দে সুরের ছন্দে
  • হানিমুন
  • ড্রপস অ্যান্ড বিটস

বিজ্ঞাপন[সম্পাদনা]

  • পন্ডস (২ পর্ব)
  • বাংলালিংক আমার টিউন
  • জুঁই নারিকেল তেল
  • আফতাব গুড়া মসলা
  • ক্লোজ আপ টুথপেস্ট
  • চাকা ওয়াশিং পাউডার 

0 comments:

Post a Comment

pls write your opinion here